আমতলীতে ১৯শত পিস ইয়াবাসহ দুই কারবারি আটক!


হায়াতুজ্জামান মিরাজ,আমতলী প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
আমতলীতে ১৯শত পিস ইয়াবাসহ দুই কারবারি আটক!
চলমান মাদক বিরোধী অভিযানে বরগুনার আমতলী থানা পুলিশ ১৯ শত পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ চিহ্নিত দুই কারবারিকে আটক করেছে।
মঙ্গলবার (৯ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের বটতলা থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বেচা কেনার এমন গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই কমল চন্দ্র দে ও এএসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক কারবারি মাদারীপুর জেলার লক্ষীগঞ্জ এলাকার মৃত ইউনুস হাওলাদারের পুত্র সুজন হাওলাদার (২৮) ও আমতলী পৌরসভার নতুনবাজার বাঁধঘাট এলাকার  মৃত গাজী আব্দুল জলিলের পুত্র আব্দুল আল নোমানকে (২৯) আটক করে।
ওই সময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের সাথে থাকা ১৯ শত পিস ইয়াবা ও ইয়াবা বেচা কেনার নগদ ৬০ হাজার ৬৪০ টাকা উদ্ধার করে তা জব্দ করে। পরে আটক দুই কারবারিদের থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, চলমান মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ১৯ শত পিস ইয়াবা ও ইয়াবা বেচা কেনার নগদ ৬০ হাজার ৬৪০ টাকাসহ চিহ্নিত দুই কারবারিকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০