কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রকাশের সময় : জুন ১২, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
ঝিনাইদহের কালীগঞ্জে বাদেডিহি গ্রামের চার বছরের শিশুর ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বারবাজার ইউনিয়নের সধারণ জনগণ। 
শুক্রবার জুম্মার নামাজের পর বারবাজার বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপি এই মানববন্ধনে পালন ও বক্তব্য রাখেন, বিএনপি নেতা বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জামায়াতের এম আরশেদ আলী পাতা ও শফিকুল ইসলাম শিমুল।
বায়োজিত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে শিশু তাবাচ্ছুমের পিতা বলেন, আমার মেয়ের বিচারের জন্য যেখানেই যায়, সেখানে আমার কাছে টাকা চাই। আমি টাকা দিয়ে আমার মেয়ের বিচার চায়না। তিনি আরো বলেন, মেয়ের বিচারের জন্য বাংলাদেশ সরকারের এ্যাটর্নি জেনারেল রুহুল কবিরের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে আদালতে গিয়ে কথা বলতে বলেছেন। তবে, মাননীয় আইন মন্ত্রী এ্যাডঃ আসাদুজ্জামান আমাকে আশ্বস্থ করেছেন, দ্রুততম সময়ের মধ্যে ওই বিচার সম্পন্নের ব্যবস্থা করবেন।
উল্লেখ্য গত ২৫ ফেব্রয়ারী নিখোঁজ হওয়ার পরের দিন সকালে চার বছরের শিশু তাবাচ্ছুমের বস্তা বন্দি মরদেহ উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটি ট্যাংকের মধ্যে বস্তা পাওয়া যায়। প্রায় চার মাস অতিবাহিত হলেও এখনও প্রধার আসামি আবু তাহেরের বিচার শেষ না হওয়াতে এই মানববন্ধন আয়োজন করে এলাকাবাসী।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০