আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার!


হায়াতুজ্জামান মিরাজ,আমতলী প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার!
বরগুনার আমতলী পৌরশহরে মাদকবিরোধী  অভিযানে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত কারবারি  মো. বশির তালুকদারকে (৪০) বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ আভিযানিক দল আটক করেছে। 
আজ বুধবার (১ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে আমতলী থানার সম্মুখভাগে অবস্থিত কারবারি বশিরের নিজ বাসভবন থেকে তাকে হাতেনাতে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
আটককৃত বশির তালুকদার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও লেপ তোষক বিক্রেতা বীরমুক্তিযোদ্ধা মো. আনেছ তালুকদারের ছোট ছেলে। সে একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে এলাকায় পরিচিত। বশির এর আগেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মাদকদ্রব্যসহ আটক ও জেল হাজতে ছিলো।
জানা গেছে, বুধবার দুপুরে বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কারবারি বশিরের বাসায় চারদিকে অবস্থান নিয়ে তথ্যের সত্যতা যাচাই করে দলটি বাসায় আকস্মিক তল্লাশি চালায়। ওই সময় কারবারি বশিরের হেফাজত থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে ঘটনাস্থল থেকেই হেফাজতে নেয় ওই সংস্থাটি।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) আবদুল মালেক তালুকদার বলেন,
গোপন সংবাদের ওপর ভিত্তিতে আমরা এই বিশেষ অভিযানটি পরিচালনা করি। চিহ্নিত কারবারি বশির তালুকদারকে ৫০ পিস ইয়াবাসহ আটকের পর মাদকদ্রব্যগুলো জব্দ করে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, আমতলী থানার ঠিক সামনেই এমন মাদক উদ্ধারের ঘটনায় তারা হতবাগ হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী এমন কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রেখে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১