শরীয়তপুরে মন্দিরের সম্পত্তি রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ


শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
শরীয়তপুরে মন্দিরের সম্পত্তি রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ

 

শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট বাজারস্থ শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের সম্পত্তি রক্ষা ও উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে মন্দিরের ভক্তবৃন্দের ব্যানারে বুড়িরহাট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

 

মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্বনাথ বোস ও সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ দেবনাথের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মানিক ব্যানার্জী কৌশলে মন্দিরের সম্পত্তি নিজের নামে জাল দলিলের মাধ্যমে দখলে নিয়েছেন। তারা দাবি করেন, একাধিকবার সম্পত্তি ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি।

বক্তারা মন্দিরের সম্পত্তি উদ্ধার ও সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরনের সুদৃষ্টি ও প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করেন।

কর্মসূচি থেকে মন্দিরের সম্পত্তি দ্রুত উদ্ধার এবং এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

 

SK24

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০