ডামুড্যায় আক্তার খাঁনের উদ্যোগে এতিমদের ফুটবল-ফল বিতরণ


শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৬:১৯ পূর্বাহ্ণ
ডামুড্যায় আক্তার খাঁনের উদ্যোগে এতিমদের ফুটবল-ফল বিতরণ

 

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা নূরানী হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও মৌসুমী ফল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ আক্তার হোসেন খাঁন। তিনি প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক এতিম ও শিক্ষার্থীর হাতে ফুটবল ও মৌসুমী ফল তুলে দেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি এতিম ও অসহায় শিশুদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এমন মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের আনন্দের পাশাপাশি তাদের মানসিক বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখবে।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১