নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন মুন্সীর পিতা, বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব মরহুম মুন্সী গিয়াস উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ ১২ জুন।

 

২০০১ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে পরিবার, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

জীবদ্দশায় তিনি সমাজসেবা, মানবকল্যাণ এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর সততা, উদারতা ও মানবিক কর্মকাণ্ডের জন্য তিনি এলাকাবাসীর কাছে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।

 

এ বিষয়ে চেয়ারম্যান জাকির হোসেন মুন্সী বলেন, “আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী। সকলের কাছে তাঁর জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।”

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

 

SK24