পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একটি দল থানাধীন নয়ামিশ্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. হারুন ঘরামী (৩০), পিতা মো. মফেজ ঘরামী; মোছা. হামিদা বেগম (৪০), স্বামী আলী হোসেন ঘরামী এবং মোছা. পারুল বেগম (৪০), স্বামী মো. মনির হাওলাদার। তারা সবাই মহিপুর থানার নয়ামিশ্রিপাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আরও দুই মাদক ব্যবসায়ী— আলী হোসেন ঘরামী (৪৫), পিতা মৃত রফেজ ঘরামী এবং আমির হোসেন (৪০), পিতা মো. মফেজ ঘরামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানায়, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।