ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মিজানুর রহমান মিজান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মিজান কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া নদীপাড়া গ্রামের বাসিন্দা এবং ওই এলাকার আলোচিত নারী মাদক ব্যবসায়ী রূপালী বেগমের স্বামী।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে কালীগঞ্জ থানার একটি চৌকস দল আড়পাড়া নদীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কারবারি মিজানুর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
​মঙ্গলবার (১৬ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত মিজানকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
​কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান:”কালীগঞ্জকে মাদক মুক্ত করতে আমাদের মাদকবিরোধী অভিযান প্রতিনিয়ত চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে ১০ পিস ইয়াবাসহ মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”