ঝিনাইদহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে ৩ শত পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে  তাদেরকে আটক করে, পরে তাদের কাছ থেকে  তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে তিন’শ পিচ ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে আব্দুল মালেক (৪৫), একই গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে  আইয়ুব হোসেন (৪৫) এবং মাগুরাপাড়া এলাকার আব্দুর রহমান কামালের ছেলে তানভীর আহমেদ ওরফে রুপম (৩৪)।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিলেন বলে অভিযোগ ছিল।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ বলেন, “গ্রেপ্তারকৃত আসামিরা চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সুকৌশলে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় বিভিন্নরকম  মাদক ও ইয়াবা সরবরাহ করে আসছিল।শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আমরা তাদের হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ সময় তাদের কাছ থেকে তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা আরও জানান, “গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের পেছনে আর কারা জড়িত এবং মাদকের উৎস কী, তা উদঘাটনে আমাদের তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।