‘মাদক মুক্ত দেশ চাই, সোনার বাংলা গড়তে চাই’ এ শ্লোগানে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 
শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে জামায়াতে ইসলামীর যুব বিভাগ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়| সেসময় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এ্যাড. ইসমাইল হোসেন, শহর শিবিরের সভাপতি শেখ আল আমিন, যুবনেতা মেহেদী হাসান রাজু, শহর যুব ক্রীড়া বিভাগের সবাপতি আসাদুজ্জামান আল মাহবুব, সদর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারী নাজমুল হোসেনসহ অন্যান্যরা।
সেসময় বক্তারা,  মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ উল্লেখ করে মাদক নির্মূলে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

অপরদির ‘মাদক সমস্যার ˆবশ্বিক অবস্থা: চলমান সংকট, নতুন নতুন প্রতিবন্ধকতা এবং তা মোকাবেলায় প্রয়োজন উদ্ভাবনী পদক্ষেপ’ এই প্রতিপাদ্যে ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়।র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা।এতে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদ, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. হাশেম আলী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।