বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী, শরীয়তপুর জেলা শাখা-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় শরীয়তপুর সদর উপজেলা হলরুমে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে সমাজসেবক, মানবসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ মোহাম্মদ ইয়াছিনকে সংগঠনটির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

অনুষ্ঠানে জেলা শাখার আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ বেপারী সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব এস. এম. এসকেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক ও সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী, ঢাকার প্রধান উপদেষ্টা আবাম ছালাউদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সিরাজদিখান পরিবহন প্রা. লি.-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক সিকদার, বাংলাদেশ টেলিভিশনের সংগীতশিল্পী ও সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী, ঢাকার সভাপতি মাহবুব হাসান চুন্নু এবং বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সংগীতশিল্পী ও সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী, ঢাকার সাধারণ সম্পাদক দিলারা আহমেদ ডেইজী।

নবগঠিত জেলা কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি মো. কামরুজ্জামান খান অপু, সাধারণ সম্পাদক এস. এম. এসকেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইয়াছিন, সহ-সাধারণ সম্পাদক মো. শাহ আলম খান, সাংস্কৃতিক সম্পাদক মো. মানিক মোল্লা, অর্থ সম্পাদক মো. মেহেদী হাসান, প্রচার সম্পাদক মো. আল আমিন শাওন, ক্রীড়া সম্পাদক মো. ইমরান হোসেন ইয়াছিন, মহিলা সম্পাদিকা ফারজানা আক্তার খুশি এবং সদস্য হিসেবে আলী আহম্মদ মোল্লা, বি. এম. মকবুল হোসেন বেপারী, অ্যাডভোকেট মামুন খান, শান্ত কুমার ভাওয়াল ও কাওছার হোসেন মাদবর দায়িত্ব পেয়েছেন।

নবনিযুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইয়াছিন বলেন, “সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠী শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি সুস্থ সংস্কৃতি চর্চার একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম। নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি, সংগীত ও শিল্পকলার প্রতি আগ্রহী করে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করব। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, প্রতিভা বিকাশ এবং সমাজে ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। সকলের সহযোগিতায় শরীয়তপুরে একটি শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে চাই।”

বক্তারা বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চা সমাজকে আলোকিত করে এবং তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠীর কার্যক্রমের সফলতা কামনা করেন এবং জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে সংগঠনটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

SK24