ভূমিকম্প


ফরিদ কবির প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
ভূমিকম্প

ঢুকে যাচ্ছি-
এক তলা থেকে তিন তলা অন্ধকারে
তিন তলা থেকে চার-পাঁচ-ছয় করে
একেবারে সপ্তম তলায়
এতোটা পিচ্ছিল রাস্তা, এতোই মসৃণ
যাচ্ছি, নাকি ফিরে আসছি, বুঝতে পারি না

কম্পমান তুমি
আমি দেখি, থরথর কাঁপছে দুই পাহাড়ের চূড়া
আছড়ে পড়ছে
তীরে
সমুদ্রের ঢেউ
গড়িয়ে পড়ছে লাভা, তরল আগুন…
আচম্বিত পুরো রাস্তা ভিজে একাকার!

কম্পন থামলে দেখলাম-
আমাদের লাশ পড়ে আছে তছনছ বিছানায়…
এইযে এখন তোমার আঙুলগুলো
যেমন তোমার হাতে আর কিছুতেই দেখতে পাচ্ছি না।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০