লিভার ক্যান্সারে আক্রান্ত নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান সাগরের মা: সবার কাছে দোয়া কামনা


শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
লিভার ক্যান্সারে আক্রান্ত নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান সাগরের মা: সবার কাছে দোয়া কামনা

 

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মা লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শারীরিক দুর্বলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করাও কঠিন হয়ে পড়েছে।
পরিবারের সদস্যরা জানান, এই কঠিন সময়ে তারা গভীর উদ্বেগের মধ্যে দিন পার করছেন। তারা সকলের কাছে রোগীর সুস্থতা ও কষ্ট লাঘবের জন্য দোয়া কামনা করেছেন। একই সঙ্গে মানবিক দৃষ্টিকোণ থেকে সকলকে পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

জানা যায়, মতিউর রহমান সাগর মাত্র ছয় বছর বয়সে তাঁর বাবাকে হারান। এরপর তাঁর মা দীর্ঘ ৪৪ বছর নানা প্রতিকূলতা ও সংগ্রামের মধ্য দিয়ে একমাত্র সন্তানকে লালন-পালন করে বড় করে তুলেছেন। পরিবারের দাবি, তাঁর জীবনের এই দীর্ঘ সংগ্রাম অনুকরণীয়।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান সংকটময় মুহূর্তে কোনো বিভেদ নয়, বরং মানবিকতা ও সহমর্মিতাই সবচেয়ে বড় বিষয়। তারা সকলের কাছে আন্তরিকভাবে দোয়া, সহানুভূতি এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আল্লাহ তাআলা তাঁকে দ্রুত সুস্থতা দান করুন এবং পরিবারকে এই কঠিন সময় মোকাবিলার শক্তি দান করুন—এমন দোয়াই করছেন শুভাকাঙ্ক্ষীরা।

 

SK24