বাংলাদেশের শেষ ওয়ানডেতে একই স্কোয়াডে আস্থা


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : জুন ১২, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
বাংলাদেশের শেষ ওয়ানডেতে একই স্কোয়াডে আস্থা

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি।

সিরিজ শুরুর আগে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছিল বিসিবি। সেই দলই বহাল রেখে শেষ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতেও আগের স্কোয়াডের খেলোয়াড়দের ওপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৮৬ রানে হারায় বাংলাদেশ। এরপর একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে সফরকারী অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা।

বাংলাদেশ দল: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০