ডামুড্যায় গাঁজা সেবনের অভিযোগে দুইজনের কারাদণ্ড, তিনজন অব্যাহতি


শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
ডামুড্যায় গাঁজা সেবনের অভিযোগে দুইজনের কারাদণ্ড, তিনজন অব্যাহতি

 

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার ৩ নং ওয়ার্ডে গাঁজা সেবনের অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টে দুইজনকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই ঘটনায় আটক অপর তিনজন অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন।

সোমবার (১৫ জুন) রাত ৮টার দিকে ডামুড্যা পৌরসভার ৩ নং ওয়ার্ডের সোহেলের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে।

আদালতে অভিযুক্ত বিজয় আহমেদ ও রাজিয়া তাদের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ক্রমিক ২১ অনুযায়ী প্রত্যেককে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

অপর তিন অভিযুক্ত আদালতে দাবি করেন, তারা ঘটনাস্থলে তোষক সেলাইয়ের কাজে গিয়েছিলেন এবং মাদক সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাদের বক্তব্য ও প্রদত্ত ব্যাখ্যা সন্তোষজনক হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে অভিযুক্তদের বিরুদ্ধে প্রসিকিউশন উপস্থাপন করেন ডামুড্যা থানার সাব-ইন্সপেক্টর আলমগীর।

 

SK24

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০