চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোট-জাল জব্দ, আটক ৩


সেলিম রানা,চরফ্যাশন, ভোলা প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোট-জাল জব্দ, আটক ৩
ভোলার চরফ্যাশনে মায়া নদীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৬টি অবৈধ ট্রলিং বোটের জাল এবং বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় অবৈধ মৎস্য আহরণের অভিযোগে ৩ জন জেলেকে আটক করা হয়।
‎রবিবার (১৪ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া সেল।
‎কোস্ট গার্ড দক্ষিণ জোন সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯ টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকার সদস্যরা চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন মায়া নদীর সুলতান ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬টি অবৈধ ট্রলিং বোটের জাল এবং আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের ৮০০ কেজি সামুদ্রিক মাছসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। একই সঙ্গে তিনজন জেলেকে আটক করা হয়।
‎আটককৃত জেলেরা হলেন-মো. জামাল (৪০), আবুল কালাম (৪০) ও মো. সিরাজ (৬০)। তাদের বাড়ি চরফ্যাশন উপজেলার দুলারহাটসহ বিভিন্ন গ্রামে।
‎কোস্ট গার্ড জানিয়েছে, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ মাছ শিকার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
‎এ বিষয়ে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০