কালীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক গোষ্টির মধ্যে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত


ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
কালীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক গোষ্টির মধ্যে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত
ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে এক প্রীতি ফেুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে। রোববার বিকালে সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কালীগঞ্জ ক্রিড়া ফেডারেমনের উপদেষ্টা  ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদ । তুমুল প্রতিদ্বন্দিতারর্পূণ ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে বিকালে বর্নাঢ্য সাজে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক দল মাঠে প্রবেশ করে। এরপর প্রধান অতিথি দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি শেষে খেলার উদ্বোধন করে। এরপর রেফারির বাশিতে শুরু হয় খেলা। খেলার প্রথমার্ধে ও দ্বিতিয়ার্ধে উভয় দলই গোল দিতে মরিয়া হয়ে উঠে। শেষ পর্ষন্ত কোন দলই গোল করতে না পারায় উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষনা করা হয়। খেলাটি দেখতে মাঠে প্রচুর দর্শকের সমাগম ঘটে।
খেলা শেষে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনির সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্টানে কৃতি ফুটবলার রহমানকে ক্রেষ্ট প্রদান করা হয়।  এ সময়ে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, ক্রীড়া সংগঠক অজিৎ কুমার ,সাংবাদিক জামির হোসেন, আসাদুজ্জামান মুকুল, তৌফিকুর রহামান কাজল, নুরুল ইসলাম, লিখন ও আশরাফুল আলম সহ ক্রীড়া ফেডারেশনের  কর্মকর্তাগন।
খেলা পরিচালনায় রেফারীর দায়িত্বে ছিলেন অন্তনু বিশ্বাস, রাসেল হোসেন ও জামাল হোসেন।  ধারাভার্ষে  ছিলেন রবিউল ইসলাম।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০