মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক অসহায় বৃদ্ধার জন্য নতুন টিনের ঘর নির্মাণ করে দিয়েছে মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন। একই সঙ্গে ঘর উদ্বোধনের সময় বৃদ্ধার পরিবারের হাতে কিছু খাদ্যসামগ্রীও তুলে দেওয়া হয়।
উপকারভোগী খোতেজা বেওয়া (স্বামী: মৃত উমর আলী) দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন তার জন্য একটি নতুন ও নিরাপদ টিনের ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।
খোতেজা বেওয়ার বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আনছারহাট ডাকঘরের অন্তর্গত তেলিয়ানীর পাড় এলাকায়। নতুন ঘর পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ মতিয়ার রহমান, মোঃ জাহাঙ্গীর, মোঃ নাজির হোসেন মাস্টার, মুফতি জামাল উদ্দীন, মোঃ সেলিম, মোঃ হাফিজুর রহমান, মোঃ বাবু, মোঃ গোলাম মোস্তফা, মোঃ মাহাবুব রহমান, মোঃ লেবু (সাংবাদিক), মোঃ আব্দুর রহিম লিটন, মোঃ নাছিমুল হক, মোঃ মিজানুর রহমান মিজান (সাংবাদিক), মোঃ আশিক, মোঃ আসাদুজ্জামান আসাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের সদস্যরা।
মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা প্রদানই তাদের মূল লক্ষ্য। তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে সংগঠনটি কাজ করে যাবে।
আপনার মতামত লিখুন :