চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার দক্ষিণ আইচা বাজার ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটির নির্বাচনে কামরুল হাসান সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মো.সালাউদ্দিন হাওলাদার নির্বাচিত হয়েছেন।
শুক্রবার( ১৯জুন) সকাল ৯টা ৩০মিনিটের সময় দক্ষিণ আইচা বাজারের মেহেদী মার্কেটের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩৪ জন ভোটারের মধ্যে ৩৪ জন ভোট প্রদান করেন। তিনটি পদের সাত জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন।
এতে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে মো.কামরুল হাসান
১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বি আবুল কালাম মেকার পেয়েছেন ১৩ ভোট। সাধারণ সম্পাদক মো.ছালাউদ্দিন হাওলাদার ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্ধন্দ্বি মো.শামিম হাওলাদার পেয়েছেন ৪ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. রায়হান সিকদার ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বি মো. রুবেল খান পেয়েছেন ১৩ ভোট। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন মো.সোহাগ ও মো.হাসান।
আপনার মতামত লিখুন :