শরীয়তপুরের ডামুড্যায় জমি বিরোধের জেরে আবু তাহের বেপারীকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ, আহত ৩


শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ণ
শরীয়তপুরের ডামুড্যায় জমি বিরোধের জেরে আবু তাহের বেপারীকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ, আহত ৩

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চর মালগাঁও মোল্লাকান্দি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আবু তাহের বেপারীকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন বলে থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুন সকালে বসতবাড়ির পাশে চলাচলের রাস্তা নির্মাণের জন্য বাঁশের খুঁটি স্থাপন করার সময় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। একপর্যায়ে কথা কাটাকাটির পর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন বাদী জোছনা আক্তার।

অভিযোগে বলা হয়, প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও অন্যান্য সামগ্রী নিয়ে আবু তাহের বেপারীর ওপর হামলা চালায়। তাকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার স্ত্রী জায়েদা আক্তার ও নাজমুল হোসেনকেও মারধর করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আবু তাহের বেপারীকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় ডামুড্যা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ধানকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন বলেন, বিষয়টি আমি লোকমারফত জানতে পারি। জানার পরপরই ওই ওয়ার্ডের মেম্বারকে পাঠিয়েছি মেম্বারসহ এলাকার লোকজন আবু তাহেরকে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করে। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শরীয়তপুর সদর হাসপাতালে রেফার করা হয়। আমার মেম্বার আমাকে জানিয়েছেন, আবু তাহেরকে যেভাবে কুপানো হয়েছে, আল্লাহ তাকে বাঁচিয়েছেন। তবে উভয় পক্ষ সম্মতি দিলে এলাকার মুরব্বিদের নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করবো।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

 

 

 

SK24

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০