কক্সবাজারে সাংবাদিক নেতাদের সঙ্গে বিটিএসএফ ও বিপিজেএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


কক্সবাজার প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
কক্সবাজারে সাংবাদিক নেতাদের সঙ্গে বিটিএসএফ ও বিপিজেএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং দৈনিক দিনকাল ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম হেলালীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর কেন্দ্রীয় মহাসচিব মো. আল-আমিন শাওন এবং বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ।

সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে জেলার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের ঐক্য, অধিকার ও কল্যাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং সাংবাদিক সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

 

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং দৈনিক দিনকাল কক্সবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম হেলালীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর কেন্দ্রীয় মহাসচিব, দৈনিক দিনকাল ও ডেইলি সানের শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন শাওন এবং বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময় ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ রোমান আকন্দ।

সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে জেলার বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের ঐক্য, অধিকার ও কল্যাণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এ সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং পেশার উন্নয়ন ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

SK24

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০