মহেশপুরে দুই বিদেশী পিস্তলসহ মাদক ও গুলি আটক 


প্রকাশের সময় : জুন ২৭, ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ
মহেশপুরে দুই বিদেশী পিস্তলসহ মাদক ও গুলি আটক 
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড  মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অভিযানে ২টি ইতালি-নির্মিত বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ আটক করা হয়েছে। 
শনিবার (২৭ জুন ) ভোর সাড়ে ৪টা দিকে সামন্তা বিওপি’র সুবেদার  ওমর আলীর নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার এলাকায় টহলরত অবস্থায় দুই অজ্ঞাত চোরাকারবারীকে লক্ষ্য করে ধাওয়া করে।পরে চোরাকারবারীরা মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের  মোনতাজ আলীর পুকুর পাড়ের জঙ্গলে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে রেখে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে বিজিবি’র টহল দল ব্যাগটি উদ্ধার করে খুলে দেখতে পায় কার্টনের ভেতর লুকানো অবস্থায় পিস্তল, ম্যাগাজিন, গুলি ও এসকাফ সিরাপ। উদ্ধারকৃত মালামাল মহেশপুর থানায় এজাহার দায়েরের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার  দুপুর ১২টা ২৫ মিনিটে এ তথ্য নিশ্চিত করা হয়।এই অভিযান সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির সতর্ক অবস্থানের প্রমাণ বলে স্থানীয়রা মনে করছেন।
এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, “সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদকদ্রব্য পাচারের যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। আমাদের টহল দল সদা সতর্ক ও তৎপর রয়েছে চোরাকারবারীদের এ ধরনের অপতৎপরতা রুখে দিতে বিজিবি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০