ফরিদপুরে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু, উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ


মোঃ মাহফুজুর রহমান বিপ্লব প্রকাশের সময় : জুন ২৬, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
ফরিদপুরে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু, উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ

 

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ (Geo-bag) ফেলার কার্যক্রমের উদ্বোধন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

শুক্রবার (২৬ জুন) তিনি নর্থচ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বর ডাঙ্গী ও শুকুর আলী মৃধা ডাঙ্গী এলাকার নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে নদীভাঙনের তাৎক্ষণিক ঝুঁকি মোকাবিলায় জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ বাস্তবায়নের নির্দেশ দেন, যাতে ভাঙনের তীব্রতা কমিয়ে মানুষের জানমাল, বসতভিটা ও কৃষিজমি রক্ষা করা যায়।

সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমি সবসময় আছি। এ সমস্যার স্থায়ী সমাধানে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। নদীভাঙন রোধে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

স্থানীয় বাসিন্দারা দ্রুত জিও ব্যাগ ফেলার উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, এর ফলে নদীভাঙনের ঝুঁকি অনেকটাই কমবে এবং তাদের বসতবাড়ি ও কৃষিজমি সুরক্ষিত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

SK24

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০