গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু


হা প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে রুবেল (৪০) নামে এক শ্রমিক গাছের নিচে চাপা পড়ে নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকিরতবক এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত শ্রমিক উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চামু পাড়া গ্রামের মো. জুলমাত খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাটা গাছ বিক্রেতা মোঃ চাঁন মিয়া জাকিরতবক গ্রামের হাতেম খানের একটি কৃষ্ণচূড়া গাছ ক্রয় করেন। আজ গাছটি কাটতে জন্য শ্রমিক রুবেলসহ ৮/৯ জন গাছটি কাটতে যান। গাছটি কাটার সময় গাছের উপরের ডালগুলো কাটলে সেই ডালগুলো নিচের পুকুরের পানিতে পড়ে।
পরবর্তীতে পুকুরের মধ্যে পড়ে থাকা ওই কাটা ডালগুলো টেনে তুলতে পুকুরে নামেন শ্রমিক রুবেল। হঠাৎ করে পুকুরের পাড়ে থাকা অর্ধেক কাটা গাছটি পুকুরের পানিতে পড়ে যায়। এতে রুবেল গাছের নিচে চাপা পড়ে এবং গাছের মাথায় থাকা ডালের কিছু অংশ রুবেলের পেটে ঢুকে যায়।
উপস্থিত শ্রমিক ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শ্রমিক রুবেলকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মাফুজা আক্তার বলেন, শ্রমিক রুবেলকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, গাছ কাটতে গিয়ে অসাবধানতার কারণে রুবেল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১