জয়পুরহাটে ২ কোটি ২৭ লাখ স্বর্ণসহ – আটক ১


জয়পুরহাট প্রতিনিধি : প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
জয়পুরহাটে ২ কোটি ২৭ লাখ স্বর্ণসহ – আটক ১

 

জয়পুরহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বার সহ মোঃ মামুনুর রশীদ (৩৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে ২০ বিজিবি।

উদ্ধারকৃত ১ কেজি ১৮৫ গ্রাম ওজনের স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা।​শুক্রবার (৩ জুলাই)  সকালে পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী রতনপুর-শালুয়া মাঠ এলাকার একটি ধানক্ষেত থেকে তাকে আটক করা হয়। আটক মামুনুর রশীদ পাচবিবি উপজেলার কোতয়ালীবাগ এলাকার বাসিন্দা।

​বিজিবি জানায়, হাটখোলা বিওপির সদস্যরা ওই এলাকায় অভিযান চালানোর সময় সন্দেহভাজন মামুনুর রশীদকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয় এবং ধানক্ষেতের কাদার ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী তথ্য নিশ্চিত করে  জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১