ঝিনাইদহে টিআইবি ও সনাকের উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ পালন


ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
ঝিনাইদহে টিআইবি ও সনাকের উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ পালন
ঝিনাইদহে টিআইবি ও সনাকের উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ পালন করা হয়েছে। 
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ”বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড”প্রতিপাদ্যকে সামনে রেখে বর্জ্য সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতে শিশুশ্রমের ক্ষতিকর প্রভাব সম্বন্ধে জনসচেতনতা তৈরি এবং তা নিরসনে টিআইবি কর্তৃক প্রণীত সুপারিশসমূহ বাস্তবায়নের দাবিতে রোববার সকাল ১১টার সময়  এক মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝিনাইদহ কর্তৃক ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে একটি মানববন্ধনের আয়োজন করা হয়- যেখানে সচেতন নাগরিক কমিটি (সনাক), অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), ইয়েস এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যবৃন্দের পাশাপাশি স্থানীয় অংশীজন হিসেবে সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
সনাক সভাপতি এনএম শাহজালাল, সভাপতিত্ব সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সঞ্চালনায় করেন  ইয়েস দলনেতাশাহিন আলম।
স্বাগত বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি নাসরিন ইসলাম।
দিবসটি উদযাপন উপলক্ষে বৈশ্বক পর্যায় ও বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা খাতে সুশাসনের ঘাটতি দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি অংশীজনদের বিবেচনার জন্য সুনির্দিষ্ট সুপারিশ সম্বলিত টিআইবির ধারণাপত্র পাঠ করেন সনাক সদস্য সুরাইয়া পারভীন মলি।ধারণাপত্রের আলোকে আরও বক্তব্য রাখেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয় বিষয়ক এসিজি সমন্বয়ক রুহুল আমিন, কালিকাপুর বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এসিজি নার্গিস সুলতানা এবং খান-এ-খোদা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিষয়ক সহসমন্বয়ক নূর ইসলাম পাখি।
বর্জ্য ব্যবস্থাপনা খাতে নিয়োজিত শিশুদের স্বাস্থ্যঝুঁকি, প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতা এবং নীতিমালার দুর্বলতা দূরীকরণের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সনাক সদস্য এম. সাইফুল মাবুদ। বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম সম্পূর্ণ নির্মূলের লক্ষ্যে টিআইবর সুনির্দিষ্ট সুপারিশসমূহ পাঠ করে শোনান ইয়েস সদস্য মেহেরব হাসান আকাশ।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০