শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হলেন এম. হারুন অর রশিদ


শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হলেন এম. হারুন অর রশিদ

 

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন (এসজেইউ)-এর সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনীত হয়েছেন দৈনিক হুংকার-এর নির্বাহী সম্পাদক ও ভোরের ডাকের শরীয়তপুর জেলা প্রতিনিধি এম. হারুন অর রশিদ।

রোববার (১২ জুলাই) বিকেলে শহরের চৌরঙ্গী মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও বার্ষিক ফল উৎসব শেষে সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে দৈনিক হুংকার-এর নির্বাহী সম্পাদক ও দৈনিক ভোরের ডাক-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি এম. হারুন অর রশিদ সভাপতি, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. আল-আমিন শাওন পুনরায় সাধারণ সম্পাদক, চ্যানেল এস-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. খোরশেদ আলম বাবুল সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক আমাদের সময় ও বাংলানিউজ২৪.কম-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. রোমান আকন্দ কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হন।

নবনির্বাচিত সভাপতি এম. হারুন অর রশিদ বলেন, “শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণে সংগঠন সবসময় কার্যকর ভূমিকা পালন করবে।”

এ সময় সংগঠনের সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এম. হারুন অর রশিদ এর আগে শরীয়তপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

 

SK24

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১