শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হলেন খোরশেদ আলম বাবুল


শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হলেন খোরশেদ আলম বাবুল

 

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন (এসজেইউ)-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনীত হয়েছেন চ্যানেল এস-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. খোরশেদ আলম বাবুল।

রোববার (১২ জুলাই) বিকেলে শহরের চৌরঙ্গী মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও বার্ষিক ফল উৎসব শেষে সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক হুংকার-এর নির্বাহী সম্পাদক ও দৈনিক ভোরের ডাক-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি এম. হারুন অর রশিদ সভাপতি, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. আল-আমিন শাওন পুনরায় সাধারণ সম্পাদক, চ্যানেল এস-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. খোরশেদ আলম বাবুল সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক আমাদের সময় ও বাংলানিউজ২৪.কম-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. রোমান আকন্দ কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হন।

নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম বাবুল বলেন, “শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নকে একটি সুসংগঠিত, কার্যকর ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের স্বার্থ রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করে যাব।”

এ সময় সংগঠনের সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খোরশেদ আলম বাবুল এর আগে শরীয়তপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিকতায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

 

SK24

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১