কালীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে গাছের চারা রোপণ করল আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা  


ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
কালীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে গাছের চারা রোপণ করল আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা  
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়।
১৫ জুলাই বুধবার বেলা ১১ টায় সংগঠনটির সদস্যরা বালিয়াডাঙ্গা মঙ্গলজান শেখ মাধ্যমিক বিদ্যালয়,বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসা ও ন্যাশনাল প্রিক্যাডেট  একাডেমিতে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত  ছিলেন  আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রাযযাক  রাজু,  বালিয়াডাঙ্গা  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহিদুর রহমান, দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আতিয়ার রহমান, বালিয়াডাংগা ন্যাশনাল প্রিক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক মাসুদ রানা কেরামত, আরও উপস্থিত ছিলেন আত্ম উন্নয়ন সমাজ কল্যান সংস্থার  সহ সভাপতি আশরাফুল ইসলাম,  সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যগ্ন সম্পাদক লোকমান হোসেন, রাজ্জাক মুন্সি, লিয়াকত আলী, ফারুক শেখ, জাফর ইকবাল, শুকুর আলী, ফারুক, শুকুর আলী টু,  হোসেন,ফরিদ হোসেন,  শিমুল হোসেন,সজিব শেখ, জাকির হোসেন, শরিফুল, রবিউল ইসলাম, তারেক হোসেন, মাসুদ রানা, আলো হোসেন, নুরুল ইসলাম, ইদ্রিস, শাহাবুদ্দিন, মামুন মন্ডল, নাসির  আল আমিন, বাবু, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ স্থানীয়  গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রাযযাক রাজু বলেন, সমাজের উন্নয়নে আমাদের গড়ে তোলা সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকি। তারই ধারাবাহিকতায় এবার আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। বাসযোগ্য সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিতে বৃক্ষরোপনের বিকল্প নেই। তাই আসন আমরা প্রত্যেকে গাছ লাগায় এবং তার পরিচর্যা করি।