কালীগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিপিজেএফের তীব্র নিন্দা ও প্রতিবাদ


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
কালীগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিপিজেএফের তীব্র নিন্দা ও প্রতিবাদ

 

ঝিনাইদহের কালীগঞ্জ থানার সামনে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।

শনিবার (১৮ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) এবং সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, দীপ্ত টিভি ও দৈনিক যুগান্তর-এর কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ এবং নাগরিক টিভি-এর ঝিনাইদহ জেলা প্রতিনিধি মিশন আলী সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী হামলার শিকার হন। সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যম, সংবাদ সংগ্রহের অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর জঘন্য আঘাত। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের ঘটনার কোনো গ্রহণযোগ্যতা নেই।

নেতৃদ্বয় হামলার সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা এবং হামলার পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনা কিংবা দায় থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

বিবৃতিতে আহত দুই সাংবাদিকের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে দেশের সকল সাংবাদিকের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

 

SK24