
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. দেলোয়ার হোসেন শিকারীর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর ছেলে রাজন শিকারী।
জানা গেছে, আগামীকাল (ইনশাআল্লাহ) ভারতের হায়দরাবাদের Yashoda Hospital-এ মো. দেলোয়ার হোসেন শিকারীর একটি বড় অস্ত্রোপচার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজন শিকারী আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর বাবার সুস্থতা ও সফল অস্ত্রোপচারের জন্য আন্তরিক দোয়া কামনা করেন।
এক আবেগঘন বার্তায় তিনি বলেন, “একজন সন্তানের জন্য এমন সময় সত্যিই অনেক কঠিন। তাই সবার কাছে বিনীত অনুরোধ, আমার বাবার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। মহান আল্লাহ যেন অপারেশনটি সফল করেন, সব ধরনের ঝুঁকি থেকে তাঁকে হেফাজত করেন এবং দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন।”
তিনি আরও বলেন, “আমরা মহান আল্লাহর রহমতের ওপর পূর্ণ ভরসা রাখছি। আপনাদের প্রতিটি দোয়া আমাদের পরিবারের জন্য অনেক মূল্যবান।”
শেষে তিনি মহান আল্লাহর দরবারে তাঁর বাবার শিফায়ে কামিলা ও আজিলা কামনা করে সকলের কাছে দোয়ার আবেদন জানান।
SK24
আপনার মতামত লিখুন :