দক্ষিণ আইচায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩


সেলিম রানা,চরফ্যাশন, ভোলা প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
দক্ষিণ আইচায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
‎দক্ষিণ আইচা থানার এসআই (নি.) প্রতাপ চন্দ্র দাস-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গত (১৫ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চর মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর কচ্ছপিয়া এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করা হয়েছে। চর মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেল্লাল সিকদারের ছেলে বাবলু (২৬), ৫ নম্বর ওয়ার্ডের মৃত ফারুকের ছেলে মো: রফিকুল ইসলাম (২৬),ও মোঃ রিয়াদ (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে। তল্লাশিকালে তাদের কাছ থেকে মোট ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। এছাড়া ইয়াবা বিক্রির নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।
‎পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ করে দক্ষিণ আইচা থানাসহ আশপাশের এলাকায় বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
‎এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, তিনি আরো জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।